শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে উড়িয়ে ঐতিহাসিক জয় জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে উড়িয়ে ঐতিহাসিক জয় জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক :
হারারেতে দুর্দান্ত এক পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে মাত্র ৮০ রানে অলআউট করে ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। মাত্র ৮১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিকান্দার রাজার দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বোতে প্রথম জয় পেয়েছিল তারা। তবে এবার বল ও উইকেটের ব্যবধানে আরও বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে রোডেশিয়ানরা গড়েছে একাধিক রেকর্ডও।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থতার পরিচয় দেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস শুরুতেই ফিরলে একের পর এক উইকেট হারাতে থাকে লঙ্কানরা। পুরো দল মিলে সংগ্রহ করে মাত্র ৮০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন কামিল মিশারা, অধিনায়ক চারিথ আসালাঙ্কা করেন ১৮ রান।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। দুজনই ৩টি করে উইকেট নেন। রাজা ১১ রানে ৩ উইকেট ও ইভান্স ১৫ রানে ৩ উইকেট তুলে নেন। ব্লেসিং মুজারাবানি নেন ২টি উইকেট।

রান তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি জিম্বাবুয়ের। দুশমন্থ চামিরা শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে শেষ পর্যন্ত রায়ান বার্ল (২০\*) ও তাশিঙ্গা মুসেকিওয়া (১৪ বলে ২১) মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। চামিরা ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

এই হারে টুর্নামেন্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। সিরিজ শেষে তাদের এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা রয়েছে। তবে ধারাবাহিকভাবে এমন ব্যর্থতা এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার জন্য অশনি সংকেত হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com