শিরোনাম :
পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্থায়ী নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি করলে

স্থায়ী নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি করলে

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে আজীবনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (৮ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসা প্রক্রিয়ায় প্রতারণার পরিণতি অত্যন্ত গুরুতর। জাল কাগজপত্র, ভুয়া নথি বা মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা স্থায়ীভাবে বাতিল করা হবে।

পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় এই ধরনের প্রতারণা করলে ব্যক্তি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার হারাবেন।

দূতাবাস জানায়, এমন সিদ্ধান্ত শুধু একবারের শাস্তি নয়। এটি জীবনের সব পর্যায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অভিবাসনের সব পথ বন্ধ করে দিতে পারে।

এছাড়া মার্কিন সরকার ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করা হয়। দূতাবাস বলেছে, এই ধরনের প্রতারণায় জড়িত শুধু আবেদনকারী নয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মকাণ্ডে সহায়তা করে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো বা সেখানে আশ্রয় দিতে সহায়তাকারীদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।

দূতাবাস বারবার সতর্ক করে বলেছে, ভিসা পাওয়ার চেষ্টা করার সময় স্বচ্ছতা ও সততার কোনো বিকল্প নেই। নিয়ম ভেঙে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না, বরং এই ধরনের প্রচেষ্টা জীবনভর ক্ষতির কারণ হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com