যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের হামলার চেষ্টা

যুগ-যুগান্তর ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস ইউনিভার্সিটি (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন। সে অনুষ্ঠানে মাহফুজ আলম অংশ নিতে যাচ্ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন দলটির নেতা-কর্মীরা।

রাজধানী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান গ্রেপ্তাররাজধানী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান গ্রেপ্তার
এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন।

তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বাংলাদেশের একটি শীর্ষ দৈনিককে বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস ইউনিভার্সিটি ত্যাগ করেছেন।’

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com