যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশের ওপর শুল্ক আরও কমাবে যুক্তরাষ্ট্র’

‘বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশের ওপর শুল্ক আরও কমাবে যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন শুল্ক হ্রাসের সম্ভাবনা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে চায় বাংলাদেশ।বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের ওপর আরোপিত এই শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে তিন দিনের সফরে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিম্নমুখী করার যে উদ্দেশ্য নিয়েছে, সেটি বাস্তবায়ন করতে পারলে শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান শেখ বশিরউদ্দীন।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য কেনা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মূলত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেনাকাটার বিষয়েও ভালো অগ্রগতি হয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com