টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইল সদর উপজেলার এসএম আনিছুর রহমান ওরফে উত্তম নামে বিএনপির এক নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিছুর রহমান উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত লিওন বেকারির মালিক বিএনপি নেতা আনিছুরের খোঁজে তার বেকারি কারখানায় প্রবেশ করে। এসময় তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply