শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

  1. দিনাজপুরপ্রতিনিধি,

৪৭তম বিসিএস পরীক্ষায় রংপুরে অংশ নিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্রশিবির।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একে একে দশটি মিনিবাস শিক্ষার্থীদের নিয়ে রংপুর পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাসগুলো ছাড়ে। নিবন্ধিত পরীক্ষার্থীরাই এই পরিবহন সুবিধা গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বাসে ওঠার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের জন্য নাস্তারও ব্যবস্থা করা হয়।

পরীক্ষার্থী নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে রংপুরের দূরত্ব অনেক। বাস ভাড়া দেওয়া এবং যাতায়াতের দুশ্চিন্তা ছিল। ছাত্রশিবির আমাদের জন্য এই যে পরিবহনের ব্যবস্থা করেছে, এতে আমরা অনেক স্বস্তি পেয়েছি।

পরীক্ষার্থী নুসরাত জাহান জানান, এমন উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। বিনামূল্যে পরিবহন ও নাস্তা দেওয়ার মতো মানবিক কাজ শিক্ষার্থীদের প্রতি এক বিরল দৃষ্টান্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রিয়াদ বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। অর্থাভাবে বা পরিবহন সংকটে যেন কোনো মেধাবী শিক্ষার্থী পিছিয়ে না পড়ে—সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, দিনাজপুরের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় একই ধরনের উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছে বাংলাদেশ ছাত্রশিবির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com