শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় প্রেসক্লাবের আ’লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে : মঈন খান

জাতীয় প্রেসক্লাবের আ’লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার বিলাতে পাচার হয়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষের ঘাম ঝরা অর্থ বিদেশে পাচার হয়েছে।’

জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা আয়োজিত আলোচনা সভায় ড. আব্দুল মঈন খান
জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা আয়োজিত আলোচনা সভায় ড. আব্দুল মঈন খান |নয়া দিগন্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার বিলাতে পাচার হয়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষের ঘাম ঝরা অর্থ বিদেশে পাচার হয়েছে।’

তিনি বলেছেন, ‘যে পরিমাণ টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, সেই টাকায় বাংলাদেশে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা আয়োজিত ‘গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক-বীমা লুটপাট, বর্তমান সঙ্কট এবং উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘এ দেশের কোটি কোটি মানুষ জাতি-ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তারা এমনভাবে জীবনযাপন করবে যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করতে না হয়- এটাই ছিল আমাদের স্বপ্ন।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিভাগ টাকা লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছে। আর এই ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা মিথ্যা অপবাদ দেয়া হলেও একটি অপবাদ তারা দিতে পারেনি- জিয়া দুর্নীতিবাজ ছিলেন।’

ড. আব্দুল মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে না পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, যদি তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।’

দুর্নীতি দমন প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি, তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না। যত সংস্কারই করি না কেন, দুর্নীতি দূর না হলে দেশ এগোবে না। দুর্নীতির ফলে শুধু কিছু মানুষ লাভবান হয়, আর তারা হলো দুর্নীতিবাজরা। আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই দেশ উন্নয়ন হবে, অর্থনীতির উন্নতি হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার। এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুগ যুগান্তর পত্রিকা সম্পাদক ও প্রকাশক এন এস কিবরিয়া প্রমুখ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com