যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে এবার দ্বিতীয় খুন

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে এবার দ্বিতীয় খুন

হারুন অর রশিদ –

নরসিংদীর আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

নিহত ফেরদৌসি আক্তার আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামের রয়েস আলীর স্ত্রী। বৃহস্পতিবার ভোরে বিএনপির দুটি বিবদমন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শাহ আলম চৌধুরীর গ্রুপের হামলায় গুলিতে কাইয়ুম সমর্থক ইদন মিয়া (৬০) নিহত হয়। এ সময় গুলিবিদ্ধসহ আরও ১০ জন আহত হন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে কাইয়ুম গ্রুপের হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক সাতপাড়া গ্রামের রয়েস আলীর বাড়ির উঠানে তার স্ত্রী ফেরদৌসী আক্তারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com