যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাতক্ষীরা সৌদি প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল আত্মসাৎ, শ্বশুর-জামাই গ্রেফতার

সাতক্ষীরা সৌদি প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল আত্মসাৎ, শ্বশুর-জামাই গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি,

বিদেশে থাকা প্রবাসীরা কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার পাঠান। সেই ভরসাকে পুঁজি করে প্রতারণার শিকার হতে হচ্ছেন অনেকে। এবার সৌদি আরব প্রবাসী বেলাল হোসেনের ১৯ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জে শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইন্দ্রনগর গ্রাম থেকে ছিদ্দিক মোড়ল (৫৩) ও তার জামাতা হাবিবুল্লাহ ওরফে মিঠুকে (৩৭) গ্রেফতার করা হয়। তারা স্থানীয়ভাবে চোরাচালানি চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে মামলার প্রধান আসামি আল মামুন এখনও পলাতক।

জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের প্রবাসী বেলাল হোসেন সৌদি আরবের রিয়াদে কাজ করেন। সেখানে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আল মামুন নামে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

বেলাল হোসেন জানান, দেশে ফেরার আগে আল মামুন তাকে বলেন, চাইলে তিনি পরিবারের কাছে জিনিসপত্র পাঠিয়ে দিতে পারেন। এ সুযোগে বেলাল ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার (১০৮ গ্রাম ওজনের পাঁচটি চুরি, একটি নেকলেস ও একটি আংটি) ও প্রায় তিন লাখ টাকার কসমেটিকস, কাপড় ও লাগেজ মামুনের হাতে তুলে দেন। ৩১ আগস্ট আল মামুন দেশে ফিরলেও মালামাল আর পৌঁছায়নি। ১ সেপ্টেম্বর বেলাল পরিবারে খোঁজ নিলে জানতে পারেন, কিছুই পাঠানো হয়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলে মামুনের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর দেশে ফিরে তিনি সরাসরি মামুনের বাড়ি গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মামুন কৌশলে সরে যান। কিন্তু ঘটনাস্থলে থাকা ছিদ্দিক ও তার জামাতা মিঠু তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলেন।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ছিদ্দিক মোড়ল ও তার জামাতা মিঠুকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রবাসীর লাগেজ ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত আল মামুন পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, প্রবাসী বেলাল হোসেন বাদী হয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। প্রধান আসামি ও চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার ছিদ্দিক মোড়ল দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত। কয়েক বছর আগে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে তিন কোটি টাকার চোরাই পণ্যভর্তি ট্রলারসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। জামাতা মিঠুও কিছুদিন সৌদি আরবে ছিলেন। তাদের ঘনিষ্ঠতার সুযোগে মামুনসহ একটি চক্র প্রবাসীদের মালামাল পৌঁছে দেওয়ার নামে প্রতারণা করে আসছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আটক দুজনকে আদালতে পাঠানো হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মণ্ডল তন্বী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

প্রবাসী বেলাল হোসেনের অভিযোগ, প্রধান আসামি আল মামুন গ্রেফতার না হলে সোনার গহনাসহ বাকি মালামাল উদ্ধার সম্ভব নয়।

স্থানীয়রা বলছেন, প্রবাসীদের বাড়িতে মালামাল পৌঁছে দেওয়ার নামে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। তারা প্রবাসীদের বিশ্বাসের সুযোগ নিয়ে কোটি কোটি টাকার মালামাল আত্মসাৎ করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com