যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়া ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

বগুড়া ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

বগুড়া সংবাদদাতা

বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার কর্নিপাড়া বাজারের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের ছেলে মো.স্বাধীন (৩২), একই উপজেলার আলীগ্রামের মো.শামসুদ্দিনের ছেলে মো. মেজবাউল হাসান নাঈম (৩২), একই গ্রামের মো.বুলুর ছেলে মো. জাকারিয়া (২২), একই উপজেলার সংসারদীঘি গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে মনির হোসেন (২৪), একই গ্রামের হযরত আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২১)।

আটক ডাকাতদের উদ্ধার করা ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ধারালো লোহার হাসুয়া, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রসহ তিনটি (২ টি টাচ একটি বাটন) মোবাইল ফোন পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দেশীয় অস্ত্র নিয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশেপাশে রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে জনতা, বাকিরা পালিয়ে যায়। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ৫ জনকে মঙ্গলবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com