শিরোনাম :
মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৮ সেপ্টেম্বরথেকে .নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি শুরু

২৮ সেপ্টেম্বরথেকে .নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকছে ৯ দিন। সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত, টানা ১২ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি আছে দুই দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-কলেজের শিক্ষকেরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

১২ দিন পরীক্ষা না রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা:

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com