যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি,

নিহত কাঠ ব্যবসায়ী ফরহাদ হোসেন।
টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় এঘটনা ঘটে।

 

ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঠ ব্যবসায়ী ফরহাদ একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে পেছন থেকে ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় ফরহাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মতিয়ার পালিয়ে যান। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিশেষ ভৌমিক জানান— তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন— খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com