যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মদনে হাঁস চুরি অপবাদ দিয়ে তিন নারীকে মারধর অভিযোগে থানায় মামলা

মদনে হাঁস চুরি অপবাদ দিয়ে তিন নারীকে মারধর অভিযোগে থানায় মামলা

 

নেত্রকোনা জেলা প্রতিনিধি রাজিব মিয়া

 

নেত্রকোনার মদন পৌর সদরে হাঁস চুরি অপবাদ দিয়ে বাড়িতে হামলা করে তিন নারীকে মারধর করে গুরুতর আহত করেছে।

এ ঘটনাটি ঘটেছে মদন পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রাম।

২৭ অক্টোবর শনিবার রাতে ভুক্তভোগী তরীফা আক্তার (৪৫) বাদী হয়ে  ফারুক মিয়া (২৫)কে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের বিরুদ্ধে।

 

অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,
২৭অক্টোবর রাতে মদন পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীপুর গ্রামের আক্কাস আলী ছেলে ফারুক মিয়া সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে ভুক্তভোগী নারী তরিফা আক্তারের সঙ্গে।

পূর্বের শত্রুতার জের ধরে (২৭ অক্টোবর )রাতে তার হাস চুরি অপবাদ দিয়ে ৩ জন অসহায় হতদরিদ্র নারীকে ফারুকসহ ৭ থেকে ৮ জন মিলে বাড়িতে গিয়ে আক্রমণ করে মারধর করে গুরুতর আহত করেছে।

পরে প্রতিবেশিরা উদ্ধার করে রাত ১০ টার সময় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজন নারীকে ভর্তি করেন।
বর্তমানে অসহায় হতদরিদ্র ৩ জন নারী চিকিৎসাধীন অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী নারী তরিফা আক্তার বলেন, ফারুক মিয়ার হাঁস চুরি হয়েছে কিনা এ ঘটনা আমরা আদৌ কিছুই জানিনা ।
পূর্বে শত্রুতার জের ধরে আমাদের বাড়িতে আক্রমণ করে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের তিন বোনকে মারধর করে গুরুতর আহত করেছে আমরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাড়ি ভাঙচুরও মারধর করেছে।

 

 

মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলম শাহ্ বলেন, চুরির অপবাদ দিয়ে ৩ জন নারীকে মারধর করেছে এ বিষয়ে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com