শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আখতার ও তাসনিম জারাকে নিয়ে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে ড. ইউনূস

আখতার ও তাসনিম জারাকে নিয়ে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে ড. ইউনূস

যুগ-যুগান্তর নিউজ

জাতিসংঘে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে স্থানীয় সময় সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ৮০তম সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক।

এদিন সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে অ্যাসেম্বলি হলে উপস্থিত আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

এছাড়াও আরও উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে সফররত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ হলো রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার ইস্যুসহ মূল কারণগুলোর সমাধান।

সম্মেলনে রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি একটি বিস্তৃত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে। প্রধান অগ্রাধিকারে মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com