শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধা জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

গাইবান্ধা জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানের মুহূর্ত। ছবি- প্রতিনিধি
গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী মন্ডল স্থানীয় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা।

এ উপলক্ষে জামায়াতের মনোহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী।

সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনে জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসানসহ অনেকে।

স্থানীয়রা জানান, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন এবং বর্তমান মনোহরপুর ইউপি সদস্য। এর আগে তিনি দফতর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জামায়াতে যোগদানের বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, ‘ছোটবেলা থেকেই জামায়াতকে ভালোবাসি। দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।’

 

অন্যদিকে জামায়াতের পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আব্দুল বারী মন্ডল ও তার অনুসারী বিএনপির অঙ্গ সংগঠন থেকে জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হযরত আলী বলেন,‘আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com