যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নিহত আলমগীর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর (৫৫) নামে এক হোসিয়ারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহী মসজিদ এলাকার রহিম মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত হোসিয়ারী শ্রমিক আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোবহানের ছেলে ও মালেক শিকদারের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, নিহত আলমগীরের ছেলে মুন্নার সঙ্গে স্বল্পের চক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের মোটরসাইকেল নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আলমগীর ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ জুয়েল হাতে থাকা হাতুড়ি দিয়ে আলমগীরের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, শাহবাগ থানা আলমগীরের মৃতদেহের সুরতহাল করে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেই সঙ্গে সন্ধ্যায় নিহতের মরদেহ বন্দর নিয়ে আসা হয় ও দাফনকাজ সম্পন্ন করা হয়। এ ঘটনায় বন্দর থানায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com