যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুন্দরবনে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

সুন্দরবনে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

মোংলা প্রতিনিধি

মুক্তিপণের দাবিতে বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দস্যুদের আস্তানা থেকে জব্দ করা হয় অস্ত্র ও গুলি। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় মুক্তিপণের দাবিতে কিছু জেলেকে জিম্মি করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিমজোন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহিন বনে পালিয়ে যায়। এসময় দস্যুদের আস্তানা তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। একইসাথে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে কোস্টগার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য দফায় দফায় নির্যাতন চালায়। উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com