যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনারগাঁ বৈদ্যুতিক টান্সফরমার চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই

সোনারগাঁ বৈদ্যুতিক টান্সফরমার চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই

সোনারগাঁ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক টান্সফরমার চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। টান্সফরমার চুরি করার সময় ওই তিন চোরকে গ্রামবাসী হাতে নাতে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, মো. মামুন, স্বপন ও রফিকুল। পুলিশ আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে গত শুক্রবার মধ্যরাতে একটি চোরের দল হানা দেয়। চোরেরদল রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক টান্সফরমারটি চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে যায়।

এসময় এলাকাবাসী পল্লী বিদ্যুতের খুঁটি থেকে চোরেরা টান্সফরমারটি নামাতে দেখে তিন চোরকে হাতেনাতে আটক করে। এসময় বকুল নামে ১ চোর পালিয়ে যায়। এক পর্যায়ে এলাকাবাসী আটক ওই তিনচোর হাত পা বেঁধে গণধোলাই দেয়। পরে শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক ওই তিন চোরকে পুলিশের কাছে সোর্পদ করে।

 

গ্রেফতার মো. মামুন উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর খাসবাগ গ্রামের মো. কাসেম মিয়ার ছেলে, স্বপন একই গ্রামে আক্তার হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের বিশনন্দী গ্রামের ওসমান ভান্ডারীর ছেলে।

স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকাজুড়ে বিদ্যুতের সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, এলাকাবাসী তিন চোরকে আটক করেছে। তাদেরকে থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে। তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com