শিরোনাম :
মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আত্মপ্রকাশ করছে বামপন্থি দলগুলোর নতুন নির্বাচনী জোট

আত্মপ্রকাশ করছে বামপন্থি দলগুলোর নতুন নির্বাচনী জোট

নিজস্বপ্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেশের বামপন্থি দলগুলো নতুন একটি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের তৎপরতা শুরু করেছে। চলতি অক্টোবরের মধ্যে এই জোট আত্মপ্রকাশ করতে পারে বলে জানান দলীয় নেতারা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের নির্বাচনী কৌশল সাজাচ্ছে।

বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নতুন নির্বাচনী জোটে এ ছাড়াও বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্য ন্যাপ এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার দলগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আলোচনায় এগোচ্ছে নেতারা। জোট গঠনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাও ইতোমধ্যেই শুরু হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, “আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথে কী করণীয়, তা নিয়ে জোটে বিস্তারিত আলোচনা করছি। নতুন জোট শুধু নির্বাচনের জন্য নয়, ভবিষ্যতের রাজনৈতিক সংকট ও জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখবে।”

জোটের বাইরে থাকা গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলো—গণতন্ত্র মঞ্চসহ—নিয়ে আলোচনা চলছে। বিশেষত, দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চকে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে ভাবনা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন জোট গঠনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। অক্টোবরের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।”

দলীয় নেতারা আশা করছেন, নতুন জোট গঠনের মাধ্যমে বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবে। এতে নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জোটটি মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সূত্রের খবর, চলতি অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনী জোটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ পেতে পারে, যা বামপন্থি রাজনৈতিক মহলে নির্বাচনী কৌশল ও ভবিষ্যৎ রাজনীতি উভয় ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com