শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম

আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম

যুগ-যুগান্তর ডেস্ক:

গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক মিশন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র অংশ হিসেবে যাত্রা করেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অভিযানে অংশগ্রহণকালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওবার্তায় এ তথ্য জানান শহিদুল আলম নিজেই।

ভিডিওতে তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।”

জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন।

এর আগে, মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানান, তারা খুব শিগগিরই ‘রেড জোন’—অর্থাৎ সেই বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে অতীতে ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে অধিকারকর্মীদের আটক করেছিল।

তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছি, কারণ আমাদের বহরের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই জাহাজগুলোর অবস্থান এখন আমাদের সমকাতারে। আমরা এখন ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি—এটাই সেই এলাকা, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্বে অবৈধভাবে ফ্লোটিলা জাহাজগুলোকে আটক করেছিল।”

শহিদুল আলমের সর্বশেষ ভিডিওবার্তা থেকে ধারণা করা হচ্ছে, ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য হিসেবে তার বর্তমান অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হলেও, ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে তাকে অপহরণ করেছে। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান ও অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে দুটি নৌকায় উঠে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অন্তত তিনটি জাহাজ আটক করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজা সানবার্ডস, আলা আল-নাজ্জার ও আনাস আল-শরীফ নামের তিনটি জাহাজে হামলা চালিয়ে অবৈধভাবে লোকজনকে আটক করা হয়েছে।

গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে বুধবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।

‘কনশান্স’ নামের একটি জাহাজেও আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই জাহাজে শহিদুল আলমসহ ৯০ জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টিসামগ্রী ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com