যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনাকলমাকান্দা সীমান্তে ভারতীয় মদসহ ৩ যুবক গ্রেফতার

নেত্রকোনাকলমাকান্দা সীমান্তে ভারতীয় মদসহ ৩ যুবক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের মদসহ গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কলমাকান্দার লেংগুড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে গ্রেফতার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

 

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com