যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, যুবকের মৃত্যু

প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, যুবকের মৃত্যু

খুলনাপ্রতিনিধি:
খুলনায় ইমরান মুন্সী নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সীর ছেলে।

পুলিশের দাবি, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তৈরি ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে ইমরান হেঁটে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলে ইমরানের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইমরানকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনসের দিকে চলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com