যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে কিশোরী অপহরণ, অভিযুক্ত যুবক আটক

কক্সবাজারে কিশোরী অপহরণ, অভিযুক্ত যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি,

মোরশেদ (২৪)
কক্সবাজারে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোরশেদ (২৪) নামে এক যুবককে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোরশেদ রামু উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোরশেদ এর আগেও এলাকায় নানান অপকর্মে জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থেকে কিশোরীকে কৌশলে অপহরণ করে কক্সবাজার সৈকত এলাকায় নিয়ে যায় মোরশেদ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নাবালিকাকে অপহরণের অভিযোগে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। এঘটনায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রামু থানায় মামলায় দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নাবালিকা, নারী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com