নিজস্ব প্রতিবেদক,
সবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় বিএনপি তবে বাংলাদেশের স্বার্থ সবার আগে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোন কূটনীতিক কার বাসায় গিয়ে আলোচনা করলো তা নিয়ে মাথাব্যথা নেই বিএনপির।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদনির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ
এসময় এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, জনগণ ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে।
Leave a Reply