মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে র্যাবের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল টাকার নোট ও পাঁচটি নকল বিদেশি পিস্তল গুলিসহ মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর আনুমানিক রাত ১২.২৫ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সম্মান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামির বসতঘরের ওয়ারড্রব থেকে ৩০ লক্ষ টাকা মূলের দেশি এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশি জাল নোটসহ মোট প্রায় ১ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, বিগত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারী থেকে নকল অস্ত্র ও জাল টাকা ক্রয় করে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেন। ভিডিও কলের মাধ্যমে আসল বলে ভুয়া নোট ও অস্ত্র দেখিয়ে অগ্রিম টাকা নিতেন। কিছু ক্ষেত্রে কুরিয়ার ডেলিভারির মাধ্যমে জাল নোট ও নকল অস্ত্র সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে তিনি ফোন বন্ধ করে প্রতারণা করতেন।
Leave a Reply