শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক

কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক

পেকুয়া প্রতিনিধি
সংগৃহীত ছবি

কক্সবাজারের পেকুয়ায় প্রতারণার মাধ্যমে মানুষকে অজ্ঞান করে মালামাল লুটে নেওয়া চক্রের আট সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের কাছ থেকে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ১৫ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। চক্রটি কখনো কবিরাজ, কখনো বেদে নারী আবার কখনো রিকশাচালক পরিচয় দিয়ে প্রতারণা চালাত বলে তদন্তে জানা গেছে।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেক গুলধি এলাকার প্রবাসী নারী শারমিন জন্নাতের বাড়িতে বেদে পরিচয়ে কয়েকজন মহিলা প্রবেশ করে পানি চাওয়ার অজুহাতে। পানি দিতে গেলে টিস্যুতে বিশেষ কেমিক্যাল স্পর্শ করিয়ে তাকে অজ্ঞান করা হয়। এরপর তার গলার দেড় ভরি স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে পালানোর চেষ্টা করে তারা।

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে পহরচাঁদা এলাকা থেকে চক্রের দুই নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রামের লোহাগড়া আমরাবাদ স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- রেনু বেগম (৬০), মুক্তা বেগম (৩৮), রৌশন আরা বেগম (৬০), রুবি বেগম (৩৭), মতলব দক্ষিণ, গোলাপী বেগম (৫৮), কাকলী বেগম (২৫), শেফালী বেগম ও সেলিম সওদাগর।

তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com