শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেসক্লাবের সামনে জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল

প্রেসক্লাবের সামনে জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল

আবদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের এক নতুন অধ্যায়, যা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এক ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় পিআর নামক একটি জনবিচ্ছিন্ন দাবি, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে।

ফারুক বলেন, বৃষ্টি ভেজা আবহাওয়া উপেক্ষা করে প্রায় ছয় মাসের পরিশ্রমের ফল হিসেবে যে ‘ঐকমত্য কমিশনের দলিল’ বা ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতসহ মোট ৩৬টি রাজনৈতিক দল এ সনদে স্বাক্ষর করেছে। এটি প্রমাণ করে, বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সব রাজনৈতিক শক্তি আজ ঐক্যবদ্ধ।

সাবেক এই চিফ হুইপ স্মৃতিচারণ করে বলেন, আমি ৫৫ বছর আগে অস্ত্র হাতে যুদ্ধ করেছি এই দেশ স্বাধীন করার জন্য। আজও সেই একই স্পৃহা নিয়ে বলি— আমরা যারা জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দূরদর্শিতায় বিশ্বাস করি, তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রিয় সহযোদ্ধাদের ত্যাগ কখনো ভুলিনি— ইলিয়াস আলী, আলম, হারুনসহ অনেকেই হারিয়ে গেছেন। যারা গতকাল বৃষ্টিতে ভিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা আমাদের জাতির গর্ব।

তিনি আরও বলেন, যদিও কিছু বিশৃঙ্খলা ঘটেছিল, সেটি দুঃখজনক। আল্লাহ ছাড়া কোনো শক্তি আমাদের ঐক্য ভাঙতে পারবে না। যাদের কোনো দাবি ছিল, তারা ইউনূস সাহেবের বাসভবনে গিয়ে আলোচনা করতে পারতেন। আমি বিশ্বাস করি, এই ঐক্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন পথে নিয়ে যাবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা সবাই জানি, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আমাদের ঐক্য দরকার— যেন আবার কোনো ফ্যাসিস্ট সরকার দেশে প্রতিষ্ঠিত না হতে পারে। গত ১৬ বছর ধরে হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে দমন করেছে। আমাদের নেতাকর্মীরা নির্যাতিত, কারাবন্দি, এমনকি হত্যা ও নিখোঁজের শিকার হয়েছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদের মূল লক্ষ্য একটাই— বাংলাদেশে যেন আর কোনো অনির্বাচিত সরকার গঠিত না হয়। কেউ যেন মুক্তিযুদ্ধের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। আমি ঐকমত্য কমিশনের সব দাবি সমর্থন করছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে বাংলাদেশের জনগণই বিজয়ী হবে।

তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, আসুন, আমরা ভাই ভাই হয়ে প্রতিজ্ঞা করি— জুলাই সনদে যা লেখা আছে, ইনশাআল্লাহ, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এছাড়া বক্তব্য রাখেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, ফরিদা ইয়াসমিন, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হক, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com