শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিরসরাই স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মিরসরাই স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ঘটনা ঘটে। ঘটনায় পর রীনার স্বামী অভিযুক্ত আলমগীর হোসেনকে (৩৩) আটক করে মিরসরাই থানা পুলিশ। তারা স্বামী-স্ত্রী দুজনই মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের মজুমদার বাড়ির আবু তাহের ও জোৎস্না বেগমের মেয়ে। আলমগীরও একই থানার লাড়টো গ্রামের শরাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাইশি গার্মেন্টসে চাকরির সূত্রে আলমগীর স্ত্রী রীনা আক্তারকে নিয়ে মঘাদিয়ার মিয়াপাড়া গ্রামের হুমায়ুনের ঘরে ভাড়া থাকত। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।

বৃহস্পতিবার রাতেও দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রীনা আক্তারকে মারধরে করলে সে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com