শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় ঘুমন্ত ভ্যানচালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ঘুমন্ত ভ্যানচালককে কুপিয়ে হত্যা

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপ‌জেলায় মোশারফ হোসেন মুসা নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপ‌জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

রোববার (১৯ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠিয়েছে।

নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘ‌রের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা ক‌রে‌ দুর্বৃত্তরা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রা‌তের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররা‌তে প‌রিবা‌রের লোকজন বাইরে বে‌র হ‌য়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখ‌তে পায়।

পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহতের মে‌য়ে শিখা বলেন, ভ্যানচুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জ‌ড়িত‌দের স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেহেদি হাসান বলেন, ‌নিহত ব্যক্তির বু‌কে হাঁসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যানচু‌রির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড নাও হতে পারে। কারণ, তাহলে অপরাধীরা ভ্যান নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com