শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ের শিশু ধর্ষণ চেষ্টার মামলা করতে গিয়ে উল্টো গ্রেফতার হলেন বাবা-ভাই

পঞ্চগড়ের শিশু ধর্ষণ চেষ্টার মামলা করতে গিয়ে উল্টো গ্রেফতার হলেন বাবা-ভাই

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করতে গিয়ে উল্টো অভিযুক্তকে মারধরের মামলায় শিশুটির বাবা, ভাই এবং চাচাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ অক্টোবর) গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় বোদা থানায় দুটি পৃথক মামলা হয়েছে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে।

 

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, সোমবার ( ২০ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকার প্রতিবেশী আশিকুজ্জামান মানিকের (৪৫) বাড়িতে টিভি দেখতে যায় চতুর্থ শ্রেণিতে পড়া শিশুটি। বাড়ি ফেরার সময় একটি গলিতে মানিক শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কোনোমতে ছুটে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে মানিককে ধরে নিয়ে যায়। কিন্তু রাতে থানায় অভিযোগ করতে গেলে মানিকের লোকজন শিশুটির পরিবারের সদস্যদের হাত থেকে অভিযোগের কাগজটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে পুলিশ শিশুটির বাবা, ভাই ও চাচাকে আটক করে।

শিশুটির মা অভিযোগ করেন, মানিকের লোকজন তাদের সবার সামনে অভিযোগ ছিঁড়ে ফেলেছে। বর্তমানে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তিনি তার মেয়ের ওপর নির্যাতনের ন্যায়বিচার দাবি করেছেন।

 

তবে ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আশিকুজ্জামান মানিক। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা করা হয়েছে। তাকে ফাঁসানোর জন্য ধর্ষণচেষ্টা মামলা করা হয়েছে। ঘটনার দিন বাড়িতে গিয়ে তাকে মারধর করে শিশুর বাবাসহ পরিবারের সদস্যরা। এমনকি তার স্ত্রী সন্তানদের ওপরেও হামলা করা হয়।

তিনি বলেন, তারা বিগত সরকারের সময়ে মানুষের জমি দখল করে ছিল। সরকার পতনের পর এলাকার মানুষকে নিয়ে সেই জমি উদ্ধার করে দেওয়া জন্য তারা আমার ওপর ক্ষুব্ধ।

পুলিশ জানায়, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী আশিকুজ্জামান মানিক নিজে। অপর মামলাটি করেছেন ধর্ষণচেষ্টার শিকার দাবি করা শিশুটির পরিবার। ভুক্তভোগী শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। শিশুকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে মব সৃষ্টি করে মানিককে মারধর করা হয়েছে। ৯৯৯ ফোন করে স্থানীয়রা সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আগে মানিক মামলা করেছেন। পরে শিশুটির বাবাসহ তিনজন ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করতে আসলে তাদের মামলাটিও নেওয়া হয়। আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে মামলার এজাহার ছেঁড়ার কোনো ঘটনা ঘটেনি। আসামিদের জেল হাজাতে পাঠানো হয়েছে। দুইটি মামলাই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com