গাইবান্ধা জেলা প্রতিনিধি,
গাইবান্ধা সদর উপজেলার মাদক কারবারি উজ্জ্বল মিয়ার (৪৫) ঘরের ভেতর বস্তায় থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার ব্রিজরোড মিস্ত্রিপাড়া এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় উজ্জ্বল মিয়ার সিএনজি রাখার ঘরে থাকা একটি বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এরইমধ্যে মাদক কারবারি উজ্জ্বল পালিয়ে গেছে।
বিষ্যটি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিদর্শক এনামুল হক বলেন, এ ঘটনায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply