শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জে ২৩ পাখি জব্দ, ৩ শিকারিকে জরিমানা

হবিগঞ্জে ২৩ পাখি জব্দ, ৩ শিকারিকে জরিমানা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে বন্যপ্রাণী রেঞ্জের পৃথক অভিযানে অবৈধভাবে শিকার করা ২৩টি পাখি জব্দ করা হয়েছে। এ সময় আটক হয়েছেন ৩ পাখি শিকারি।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জের দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে ও নবীগঞ্জ সদর এবং বাহুবলের মিরপুর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

 

আটকরা হলেন— জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের জয়নাল মিয়া, পূর্ব দেবপাড়া গ্রামের সজ্জাদ মিয়া এবং মো. সুমন মিয়া। মোবাইল কোর্টে আটক পাখি শিকারীদের ১০ হাজার টাকা জরিমানা হয়।

জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জের দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে ও নবীগঞ্জ সদর এবং বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে থেকে দুই শিকারীসহ ৪টি সরালি পাখি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ সদর থেকে ১৬টি সরালি পাখিসহ আটক হয় আরেকজন। তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ বন্যপ্রাণী বিক্রির অপরাধে জয়নাল মিয়াকে ৮ হাজার টাকা ও পূর্ব দেবপাড়া গ্রামের সজ্জাদ মিয়া এবং মো. সুমন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় ২টি শালিক ও ১টি ঘুঘু পাখি। পরে উদ্ধার করা পাখিগুলো হাওড়ে অবমুক্ত করা হয়েছে।

 

হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন জানান, বিভাগীয় কর্মকর্তা আবুল কালামের দিকনির্দেশনায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com