শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জ বালুবোঝাই ট্রাক থেকে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ বালুবোঝাই ট্রাক থেকে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহলদল কর্তৃক পরিচালিত অভিযানে ৪৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফুসকা ও বাংলাদেশি রাবার এবং কয়েল।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে, ৮ ও ৯ নভেম্বর পৃথক অভিযানে ওই চোরাচালানি পণ্যগুলো জব্দ হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানি পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে। এ সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সন্দেহজনক একটি বালুর ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হয়। ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। যার মূল্য ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এছাড়াও ৮ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করে। যার মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।

অপর পৃথক ২টি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ১টি মোটর সাইকেল এবং ৩টি বাইসাইকেল জব্দ হয়। যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

 

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বিজিবি সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।

জব্দকৃত সব মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com