শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের কাছে ৮ দলের তিন দাবি

মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের কাছে ৮ দলের তিন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। দলগুলোর নেতারা বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন, সরকার একটি দলের স্বার্থ দেখছে। সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করেছে। এ সময় তারা সরকারের কাছে সুস্পষ্ট তিনটি দাবি তুলে ধরেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আন্দোলনরত আট দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য রাখা হয়। সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও যুগ্ম মহাসচিব আবদুল জলিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার চৌধুরী ও অর্থ সচিব মো. আনোয়ারুল কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুহাম্মাদ ইউসুফ সাদিক হাক্বানী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ নূরুন্নবী।

এক. প্রধান উপদেষ্টা একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ ঘোষণা করবেন, এটা আমাদের দাবি।
দুই. কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন যারা সরকারকে মিসগাইড করছেন, আমরা তাদের অপসারণ দাবি করছি। আমরা প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেব, এরপরেও যদি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হয়, তবে তাদের নাম প্রকাশ্যে আনার বিষয়টি আমরা বিবেচনা করব।

তিন. প্রশাসনে যেখানে পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ বিশেষ করে সৎ ও জবাবদিহির মনোভাব আছে, এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে। এবং নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য চেষ্টা করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com