যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিয়া মঞ্চ যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান, তাদের থেকে রক্ষা করতে হবে বরকত উল্লাহ বুলু

জিয়া মঞ্চ যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান, তাদের থেকে রক্ষা করতে হবে বরকত উল্লাহ বুলু

নিজস্বপ্রতিবেদক:

যারা বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান, তাদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

তিনি বলেন, বাংলাদেশের সব হাক্কানি আলেম সমাজ তারা আজ এদের (মওদুদীবাদী) বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। পীর মাশায়েখরা বক্তব্য দিচ্ছেন। এই উপমহাদেশে ৮০০ বছর মুসলমানরা শাসন করেছেন, ৫০০ বছর সুলতানি আমল ছিল, ৩০০ বছর মোগলরা। কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাউকে জোর করে এদেশে ইসলাম গ্রহণ করানো হয়নি।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, যারা খানকায় বিশ্বাস করেন তারা সবাই এই মওদুদীবাদীদের বিরুদ্ধে। তারা ৭১ এ বাংলাদেশের বিরোধিতা করেছেন। তারা ৪৭ সালে বলেছিলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, তাকে নেতা মানা যায় না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাকি লম্পট, তাকে নেতা মানা যায় না। তারা সেদিন মহাত্মা গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিলেন না। ৮৬ সালেও তারা হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষ নিয়েছেন।

 

বিএনপির জন্য খালেদা জিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে বিভিন্ন দল থেকে বিভিন্ন সমাজের লোকেরা এসে সেদিন বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। কিন্তু সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলে এটিকে পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। ৯ বছর সারাদেশে মাঠেঘাটে কর্মীদের সঙ্গে থেকে খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছেন।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া এবং কোরআন খতম করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com