শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাউল শিল্পী সনিয়ার পরকিয়ায় বলি স্বামী , সোনিয়া সহ গ্রেফতার ৬

বাউল শিল্পী সনিয়ার পরকিয়ায় বলি স্বামী , সোনিয়া সহ গ্রেফতার ৬

 

এ, আর মিজানুর রহমান

 

২৪ ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে সংঘটিত সুমন খলিফা (৩৫) হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের স্ত্রী সোনিয়াসহ ৬ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।
গ্রেফতাররা হলেন, নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২), মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২), আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫) এবং নান্নু মিয়া (৫৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, নিহতের স্ত্রী সঙ্গীতশিল্পী সোনিয়া সঙ্গে পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। সোনিয়ার সঙ্গে ধৃত আসামি মেহেদী হাসান ওরফে ইউসুফের অবৈধ সম্পর্কের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক গত ৩০ নভেম্বর রাতে পঞ্চবটি মেথরখোলা এলাকায় গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতারের পরে তার প্রাথমিক স্বীকারোক্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুরে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা মো. মন্টু খলিফা (৭০) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com