শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হঠাৎ দাম বৃদ্ধির ভোজ্যতেলের কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

হঠাৎ দাম বৃদ্ধির ভোজ্যতেলের কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ভোজ্যতেলের দাম হঠাৎ লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
সম্প্রতি ভোজ্যতেলের দাম হঠাৎ লিটার প্রতি ৯ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা, তবে সরকারের কাছে এই বৃদ্ধি সংক্রান্ত কোনো অনুমোদন নেই এবং এই সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কোনো কথা বলেননি এবং সরকারের অনুমতিও গ্রহণ করেননি। তারা সব কোম্পানি একত্রিত হয়ে একসাথে দাম বাড়িয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে। বৈঠকের পর তারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন। এখন আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করব। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।

শেখ বশিরউদ্দীন বলেন, গতকালও ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, যদি আমরা দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার তেল কমদামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।

 

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি নেই, এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ আছে। পদক্ষেপের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়িয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, এখন ব্যবসায়ীদের জিজ্ঞাসা করতে হবে। আমরা পদক্ষেপ নেব। এর আগেও তারা দাম বাড়িয়েছিল, কিন্তু আমরা একমত না হওয়ায় তারা দাম বাড়াতে পারেনি। আইন লঙ্ঘন হলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের এই আচরণ বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীলতা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থের জন্য উদ্বেগের বিষয়। মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেবে এবং বাজারে স্বাভাবিক মূল্য পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com