শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ার গুলিকাণ্ডের শাকিলকে সহযোগীসহ পুশ ব্যাক বিএসএফের

ব্রাহ্মণবাড়িয়ার গুলিকাণ্ডের শাকিলকে সহযোগীসহ পুশ ব্যাক বিএসএফের

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,

লায়ন শাকিল ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ। ছবি: ঢাকা মেইল
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, লায়ন শাকিল গত ২৮ নভেম্বর তিনজনকে গুলি করে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে র‍্যাব গ্রেফতার করেছে। লায়ন শাকিল তখন থেকেই পলাতক ছিলেন।

পুলিশ ও বিজিবি জানায়, ভারতীয় বিএসএফ বৃহস্পতিবার বিকেলে লায়ন শাকিল ও আরিয়ানকে আটক করে এবং শুক্রবার দুপুরে কসবা উপজেলার ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করে। পরে তাদের কসবা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, ‘দুজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে’।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল ও দিলীপের মধ্যে আধিপত্য বিস্তার এবং চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে বিরোধ চলছিল। ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় পূর্বপরিচিতের বাসায় অবস্থান নেন। পরে সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com