শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর পূবাইল ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর পূবাইল ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

পূবাইল প্রতিনিধি,

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শাহানা বেগম (৫৭) কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ছিলেন। তিনি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার আবদুল আজিজ খানের স্ত্রী।

 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘ফাগুনী’ নামের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহানা বেগম ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষিকা ফ্ল্যাটটিতে একা থাকতেন। গত কয়েকদিন ধরে তাকে বাইরে বের হতে না দেখে এবং ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে তাওসির আহমেদ খান অনিকের বরাতে এসআই রফিকুল ইসলাম বলেন, শাহানা বেগম প্রায় চার বছর ধরে ওই বাসায় একা ভাড়া থেকে চাকরি করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আগে হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো হয়েছিল।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com