শিরোনাম :
পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক পিস্তল, ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি, সুইচ গিয়ার, ০৪ টি ছোরা, গাঁজা উদ্ধার

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক পিস্তল, ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি, সুইচ গিয়ার, ০৪ টি ছোরা, গাঁজা উদ্ধার

মিজানুর রহমান
রাত ১২.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারকে জানায় যে, পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতরে সাগর নামে একজনকে অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে । উক্ত সংবাদের ভিত্তিতে ডিউটি অফিসার ঈগল-২ নাইট ডিউটিতে থাকা এসআই/মোহাম্মদ কামরুজ্জামনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেন। এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাত অনুমান ০০.৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় স্থানীয় ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সীর ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ৪.৩০ ঘটিকায় ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাক(৪৫), পিতা- এরশাদ এর দখলে থাকা ঘর তল্লাশি করে ম্যাগাজিন ০২টি, গুলি ০৩ রাউন্ড, খেলনা পিস্তল ০১টি, সুইচ গিয়ার চাকু ০১টি, স্টিলের তৈরি ছোরা ০৪ টি, দা ০১ টি এবং গাজা ০১ কেজি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করেন। রাজ্জাক এর নামে ০১ টি অস্ত্র মামলা ও রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, রাজ্জাক(৪৫) এর নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com