শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তফসিলকে স্বাগত জানিয়ে ইসির নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির

তফসিলকে স্বাগত জানিয়ে ইসির নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির

নিজস্ব প্রতিবেদক
তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এনসিপির কার্যালয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তফসিল ঘোষণাকে স্বাগত জানান। এ সময় নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান তিনি। তবে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় এনসিপির নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় আরও অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতের নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে, লটারির মাধ্যমে এএসপি, ডিসি নিয়োগ করা হচ্ছে। সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই। কাদের নিয়োগ করা হচ্ছে- এটা অসচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো, কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত, তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক, যেন জনগণের ভোটকেন্দ্র জনগণই পাহারা দেই।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আইনশৃঙ্খলার আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তাদের একটি পুনর্গঠনের কথা কিন্তু আমরা বলে আসছি। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তাদের কর্মের পরিচয় দেখাতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com