যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নবীনগর দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

নবীনগর দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা আদালত পাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. রাব্বি (২১)। তিনি উপজেলার শাহবাজপুর গ্রামে হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তারা নবীনগর পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বিল্লাল হোসেন জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়। বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌঁড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সঙ্গে কথা বলা যায়নি। তাকে দ্রুত কুমিল্লার রেফার্ড করা হয়েছে।

স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার সালিশ দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার্ড করা হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com