যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার মহেশখালীতে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

কক্সবাজার মহেশখালীতে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে মিন্টু বাহিনীর একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

 

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com