শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – বগুড়া সদরের সেউজগাড়ি (সুইপার কলোনী এলাকার মৃত উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন) এলাকার মৃত রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে তল্লাশি চালায়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দুই যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে পুলিশ তাদের তল্লাশি করে পিঠব্যাগের মধ্যে থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com