শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভূমি মন্ত্রণালয়/ফাইল ছবি
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিশেষতঃ সরকারি স্থাপনাসমূহে দুর্বৃত্তদের দ্বারা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। গত ৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মুখোশধারী দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে পেট্রোল সহযোগে নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একই সময়ে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের একটি কক্ষের প্রয়োজনীয় কিছু নথিপত্র, রেজিস্টার, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, টেবিল, চেয়ার, আলমারিসহ অন্যান্য জিনিসপত্র পুড়েছে। ঘটনাস্থলে এক বোতল পেট্রোল, কিছু খালি বোতল, মাস্কসহ কিছু জিনিস পাওয়া যায়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

চিঠিতে বলা হয়, উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসসমূহে জনগণের গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামীতে আরও এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের অগ্নিকাণ্ডের মতো নাশকতামূলক কাজের ফলে ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ অবস্থায়, সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অনাকাঙ্ক্ষিত নাশকতামূলক অগ্নিসংযোগ বা যে কোনো ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com