যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করার ঘোষণা নোয়াবের

সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করার ঘোষণা নোয়াবের

নিজস্ব প্রতিবেদক:
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারাদেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সের কবলে বাংলাদেশ’ শীর্ষক সভায় সংগঠনটির সভাপতি এ কে আজাদ এ ঘোষণা দেন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি এই মহাসম্মেলন হবে জানান তিনি।

সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও নোয়াব।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কে আজাদ বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলায় জড়িতদের বিচার ও সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, এই অনুষ্ঠানে যারাই কথা বলেছেন সবার কথায় একটি বিষয়ই উঠে এসেছে, আমাদের এই অপশক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে এ কে আজাদ জানান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম হয়তো আশঙ্কা করেছিলেন প্রথম আলোতে হামলার পর ডেইলি স্টারেও হামলা হতে পারে। তাই সে সময় তিনি সরকারের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন ব্যক্তিকে ডেইলি স্টারের সামনে সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি কোনো সাহায্য পাননি। যখন সাহায্য এসেছিল, ততোক্ষণে সব শেষ হয়ে গেছে। সেখানে সব বাহিনী উপস্থিত ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক জুবায়ের।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের মব ভায়োলেন্স বন্ধে দ্রুতকর কার্যপদক্ষেপ নিতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকার চরম ঝুঁকির মুখে পড়বে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com