যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় বাসচাপায় পথচারীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

কুমিল্লায় বাসচাপায় পথচারীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

মোঃ আবুল হাসেম মিয়াজী
কুমিল্লায় বাসচাপায় পথচারীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন/ছবি- সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় মো. সিরাজুল হক (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় আটকের পর আগুন ধরিয়ে দেয়। নিহত সিরাজুল চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাবিলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিরাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নেয়। একপর্যায়ে চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় বাসটিকে আটকের পর যাত্রীদের নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর একটি দল ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com