যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে একজন প্রক্সি প্রদানকারী এবং অপর একজনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।
আটক প্রক্সি প্রদানকারী হলেন, বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মো. আলম (৩০)। অন্য আরেক জন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো. আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। এ বিষয়ে তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com