শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আসিফ মাহমুদের পদত্যাগের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বড় রদবদল

আসিফ মাহমুদের পদত্যাগের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বড় রদবদল

যুগ-যুগান্তর

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের পর এ মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। বিদায়ী উপদেষ্টার একান্ত সচিবসহ (পিএস) ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। আরও কয়েকজনকে বদলি করা হতে পারে বলেও আভাস পাওয়া গেছে। এছাড়া আগের উপদেষ্টার সময়ে নেওয়া কিছু প্রকল্পও পুনর্বিন্যাস করা হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটে অংশ নিতে গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আদিলুর রহমান খানকে, যিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

এরপর গত দুই সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল হয়। একসঙ্গে এতজন কর্মকর্তাকে বদলি করা নিয়ে জনপ্রশাসনের ভেতরে ও বাইরে আলোচনা তৈরি হয়েছে। কর্মকর্তারা বলছেন, যেহেতু নতুন উপদেষ্টা এসেছেন, স্বাভাবিকভাবে তিনি তাঁর মতো করে মন্ত্রণালয় সাজাবেন, যেমনটা আসিফ মাহমুদ সাজিয়েছিলেন। প্রশাসনে এটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে একটি সূত্র জানিয়েছে, এ মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে যাঁদের নামে অভিযোগ ছিল, তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে।

বদলির প্রজ্ঞাপনগুলো পর্যালোচনা করে দেখা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। ১৪ ডিসেম্বর প্রথম এ মন্ত্রণালয় থেকে দুজন উপসচিব নুরে আলম ও মোহাম্মদ শামীম বেপারীকে বদলি করে পরিকল্পনা বিভাগে পাঠানো হয়। ১৮ ডিসেম্বরের মধ্যে তাঁরা বদলিকৃত কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক এ মন্ত্রণালয় থেকে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। খোঁজ নিয়ে জানা যায়,এ দুই কর্মকর্তা এরই মধ্যে পরিকল্পনা বিভাগে যোগ দিয়েছেন।

অন্যদিকে আসিফ মাহমুদের একান্ত সচিব (পিএস) আবুল হাসানকে (যুগ্ম সচিব) গত ২৪ ডিসেম্বর বদলি করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। এ সময়ে বদলি করা হয় যুগ্ম সচিব মো. নাজমুল হুদা শামীম, যুগ্ম সচিব ওয়াহেদুর রহমান, যুগ্ম সচিব আল-মামুন, যুগ্ম সচিব মনিরুল ইসলাম, যুগ্ম সচিব আল-আমিন সরকার, যুগ্ম সচিব ফজলে আজিম, উপসচিব আকবর হোসেন, উপসচিব ইবাদত হোসেন, উপসচিব শাহীনুর আলম ও উপসচিব রবিউল ইসলামকে।

এদিকে অন্য মন্ত্রণালয়ে কর্মরত পাঁচ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তারা হলেন অতিরিক্ত সচিব আকনুর রহমান, যুগ্ম সচিব রোকসানা খান, যুগ্ম সচিব হোসনা আফরোজা, উপসচিব নজরুল ইসলাম ও উপসচিব আশরাফুল আফসার।

একসঙ্গে এতজন কর্মকর্তাকে বদলি করা নিয়ে জনপ্রশাসনের ভেতরে ও বাইরে আলোচনা তৈরি হয়েছে। কর্মকর্তারা বলছেন, যেহেতু নতুন উপদেষ্টা এসেছেন, স্বাভাবিকভাবে তিনি তার মতো করে মন্ত্রণালয় সাজাবেন, যেমনটা আসিফ মাহমুদ সাজিয়েছিলেন। প্রশাসনে এটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে একটি সূত্র জানিয়েছে, এ মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে যাদের নামে অভিযোগ ছিল, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

বদলির বিষয়ে কথা বলতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে দুটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এ মন্ত্রণালয়ে রয়েছেন, তাদের সরানো হচ্ছে।

তবে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এ মন্ত্রণালয়ে আরও অন্তত পাঁচজন কর্মকর্তা রয়েছেন, তারা অনেক দিন ধরে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাদেরও বদলি করা হবে।

অভ্যুত্থানের ছাত্রনেতা থেকে উপদেষ্টার পদে আসা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নিজ জেলার জন্য কয়েকটি প্রকল্প হাতে নেন তিনি। তার পদত্যাগের পর এখন সেসব প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু না করে ফেরত পাঠানো হচ্ছে।

মুরাদনগর উপজেলার আর্চি নদ ও বুড়ি নদী পুনঃখননে ৪৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে গত অক্টোবরে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। তবে গত সপ্তাহে পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি নেওয়ার সময় অনেক প্রক্রিয়া মানা হয়নি।

একইভাবে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ঘুংঘর নদী ও খাল পুনঃখননে ৪৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। তবে এ প্রকল্পটিও ফেরত পাঠানো হয়। পরিকল্পনা কমিশন বলছে, এ দুটি প্রকল্পে কতসংখ্যক জনবল লাগবে, তা ঠিক করতে জনবল নির্ধারণ কমিটির সুপারিশ নেওয়া হয়নি। প্রকল্প দুটি লাল ক্যাটাগরি হওয়ায় সমীক্ষা করা আবশ্যক, কিন্তু তা করা হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com