যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ২০১৭ সালের ১৯ জানুয়ারি তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জাতীয় সংসদ ভবনের পাশে বিশাল সবুজ চত্বরে ৪৪ বছর ধরে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার সেখানেই তার সঙ্গী হলেন সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। অথচ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিহিংসার জেরে ইতিহাসের সাক্ষী এ সমাধি সৌধ সরাতে একাধিকবার চেষ্টা করেছিলেন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই দাবি করে বিতর্কও সৃষ্টি করেছিলেন।

জিয়াউর রহমানের সমাধি সরানোর নীলনকশা হিসেবে ‘ঢাকার শেরে বাংলানগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্প নিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৫ সালে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনও করা হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল দুই হাজার ২০৯ কোটি টাকা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে জিয়াউর রহমানের সমাধি। প্রকল্পেরও আর কোনো হদিস নেই পরিকল্পনা কমিশনে। প্রকল্প গায়েব হয়ে গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে।

জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

 

জিয়াউর রহমানের কবরের পাশে গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করা হয়, ফাইল ছবি: বিএনপি মিডিয়া সেল

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ জাগো নিউজকে বলেন, ‘ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্প আমার চোখে পড়েনি। এটা কোথায় আছে বা কী আছে আমার কিছুই জানা নেই। এটা সম্পর্কে আমি কিছু জানিও না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com